Adonijah রাজা হতে অনুমান

1. 1 Kings 1:1 রাজা দায়ূদ বৃদ্ধ হয়ে গিয়েছিলেন

2. তখন ভৃত্যরা রাজাকে বলল, “আমরা তবে আপনার য়ত্ন করার জন্য একটি যুবতী মেয়েকে খুঁজে বের করি

3. তখন রাজকর্মচারীরা রাজাকে উষ্ণ রাখার জন্য ইস্রায়েলের সর্বত্র সুন্দরী যুবতী মেয়ে খুঁজে বেড়াতে লাগল

4. অবীশগ সত্যি সত্যিই অপরূপ সুন্দরী ছিল

5. রাজা দায়ূদ ও রাণী হগীতের পুত্রের নাম আদোনিয়

6. আদোনিয় মনে মনে ঠিক করলেন য়ে এরপর তিনিই রাজা হবেন; আর একথা স্থির করে তিনি নিজের সুবিধের জন্য তাড়াতাড়ি একটা রথ, কিছু ঘোড়া ও তাঁর রথের সামনে দৌড়োনোর জন্য প্রায় 50 জন লোক জোগাড় করে ফেললেন

7. রাজা হবার বিষযটা নিয়ে তিনি সরূযার পুত্র য়োয়াব ও যাজক অবিয়াথরের সঙ্গে পরামর্শও সেরে ফেললেন

8. কিন্তু রাজা দায়ূদের প্রতি অনুগত কিছু ব্যক্তির আদোনিয়র এই উচ্চাভিলাষ পছন্দ হয় নি

9. এক দিন আদোনিয় ঐন্-রোগেলের কাছে সোহেলত্‌ পাথরে বেশ কিছু মেষ, ষাঁড় ও বাছুর মঙ্গল নৈবেদ্য হিসেবে বলি দিয়ে তাঁর ভাইদের (রাজা দায়ূদের অন্যান্য পুত্রদের) ও যিহূদার সমস্ত আধিকারিকদের নিমন্ত্রণ করলেন

10. কিন্তু আদোনিয় তাঁর পিতার বিশেষ রক্ষীদের, তাঁর ভাই শলোমন, বনায ও যাজক নাথনকে এদিন নিমন্ত্রণ করেন নি

11. নাথন একথা জানতে পেরে শলোমনের মা বত্‌শেবার কাছে গিয়ে জিজ্ঞেস করল, “হগীতের পুত্র আদোনিয় কি করছে আপনি কি কিছু জানেন? তিনি রাজা হবার প্রস্তুতি করছেন

12. এক্ষেত্রে আপনার ও আপনার পুত্র শলোমনের প্রাণের আশঙ্কা থাকতে পারে বলেই আমরা ধারণা

13. রাজা দায়ূদের কাছে যান এবং তাঁকে বলুন, ‘হে রাজাধিরাজ, আপনি আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন য়ে আপনার পরে আমার পুত্র শলোমনই পরবর্তী রাজা হবে

14. আপনি যখন রাজার সঙ্গে কথাবার্তা বলতে থাকবেন, আমি তখন সেখানে গিয়ে উপস্থিত হব এবং তখন আমি রাজাকে সমস্ত কিছু জানাব, তাতে আপনার কথার সত্যতাও প্রমাণ হবে

15. বত্‌শেবা তখন রাজার সঙ্গে দেখা করতে তাঁর শয়ন কক্ষে যেখানে শূনেমীযা অবীশগ বৃদ্ধ রাজার পরিচর্য়া করছিল, সেখানে গিয়ে উপস্থিত হল

16. বত্‌শেবা রাজার সামনে আনত হবার পর রাজা জিজ্ঞেস করলেন, “আমি তোমার জন্য কি করতে পারি বল?”

17. বত্‌শেবা বললেন, “মহাশয, আপনি আপনার প্রভু, ঈশ্বরের নামে শপথ করে আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন য়ে, ‘আপনার পর আমার পুত্র শলোমনই রাজা হবে

18. কিন্তু আপনি বোধ হয় জানেন না আদোনিয় ইতিমধ্যেই রাজা হবার তোড়জোড় শুরু করে দিয়েছে

19. সে মঙ্গল নৈবেদ্য হিসেবে বহু গরু ও মেষ বলি দিয়ে বড়সড় একটা ভোজসভার আয়োজন করে সেখানে আপনার অন্যান্য সমস্ত পুত্রদের নিমন্ত্রণ করেছিল

20. রাজা, এখন ইস্রায়েলের সমস্ত লোকরা আপনার গতিবিধি লক্ষ্য করছে

21. আপনার মৃত্যুর আগেই এবিষয়ে আপনাকে অতি অবশ্যই কিছু একটা করতে হবে

22. বত্‌শেবা যখন রাজার সঙ্গে এ নিয়ে কথাবার্তা বলছেন, তখন ভাববাদী নাথন রাজার সঙ্গে দেখা করতে এলো

23. রাজার ভৃত্যরা তাঁকে বলল, “ভাববাদী নাথন আপনার কাছে এসেছেন

24. “মহারাজ আপনি কি আদোনিয়কে আপনার পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করেছেন? আপনি কি ঠিক করেছেন এখন থেকে সেই রাজ্য শাসন করবে?

25. আমি একথা বলছি কারণ আদোনিয় আজ উপত্যকায গিয়ে মঙ্গল নৈবেদ্য হিসেবে বহু গরু ও মেষ বলি দিয়েছে

26. কিন্তু আদোনিয় ভোজসভায আপনার পুত্র শলোমন, যাজক সাদোক, যিহোয়াদার পুত্র বনায বা আমাকে নিমন্ত্রণ করে নি

27. মহারাজ আপনি কি আমাদের কিছু না জানিয়েই সব ঠিক করে ফেললেন? দয়া করে বলুন, আপনার পর কে রাজা হবে

ডেভিড সলোমন রাজা ঘোষণা

28. তখন রাজা দায়ূদ বললেন, “বত্‌শেবাকে ভেতরে আসতে বলো

29. এরপর রাজা দায়ূদ ঈশ্বরকে সাক্ষী করে বললেন, “প্রভু আমাকে জীবনের সমস্ত বিপদ আপদের হাত থেকে রক্ষা করেছেন

30. আমি প্রতিশ্রুতি করেছিলাম য়ে আমার পর তোমরা পুত্র শলোমন রাজা হবে

31. তখন বত্‌শেবা রাজার সামনে ভূমিষ্ঠ হয়ে বললেন, “রাজা দায়ূদ দীর্ঘজীবী হোন

32. এরপর রাজা দায়ূদ যাজক সাদোক, ভাববাদী নাথন ও যিহোয়াদার পুত্র বনাযকে ডেকে পাঠালেন

33. রাজা তাদের বললেন, “শলোমনকে আমার নিজের খচ্চরে চড়িয়ে, আমার সমস্ত আধিকারিকবর্গকে নিয়ে গীহোন ঝর্ণার কাছে যাও

34. সেখানে পবিত্র তেল ছিটিয়ে যাজক সাদোক ও ভাববাদী নাথন তাকে নতুন রাজা হিসেবে অভিষিক্ত করবে

35. এরপর শলোমনই আমার সিংহাসনে বসবে এবং আমার জায়গায় রাজা হবে

36. যিহোয়াদার পুত্র বনায রাজার কথার উত্তরে বলল, “আমেন! ধন্য মহারাজ! প্রভু ঈশ্বর বয়ং য়েন আপনার মুখ দিয়ে একথা বললেন

37. হে মহারাজ, মহান প্রভু ঈশ্বর বরাবর আপনার সহায় ছিলেন

38. সাদোক, নাথন, বনায় ও রাজার আধিকারিকবর্গ রাজা দায়ূদের কথা পালন করল এবং শলোমনকে রাজা দায়ূদের খচ্চরে চড়িয়ে গীহোন ঝর্ণায নিয়ে গেল

39. যাজক সাদোক পবিত্র তাঁবুর থেকে তৈলাধারটি নিজে বহন করে নিয়ে গিয়ে শলোমনের মাথায় প্রথামতো খানিক তেল ছিটিয়ে তাকে রাজা হিসেবে অভিষিক্ত করল

40. আনন্দিত ও উত্তেজিত জনতা শলোমনের পেছনে পেছনে শহরে এল

41. এদিকে আদোনিয় ও তাঁর অতিথিরা তখন সবেমাত্র ভোজনপর্ব শেষ করেছে

42. য়োয়াব যখন কথা বলছে তখন যাজক অবিয়াথরের পুত্র য়োনাথন এসে উপস্থিত হল

43. য়োনাথন বলল, “আপনার পক্ষে সুখবর কিনা জানি না, তবে রাজা দায়ূদ শলোমনকে নতুন রাজা বলে ঘোষণা করেছেন

44. রাজা নিজের খচ্চরে শলোমনকে চড়িয়ে যাজক সাদোক, ভাববাদী নাথন ও রাজ আধিকারিকবর্গকে দিয়ে তাঁকে গীহোন ঝর্ণায পাঠিয়েছিলেন

45. তারপর তারা সকলে এক সঙ্গে শহরে ফিরে যায়

46. এমনকি শলোমন রাজ সিংহাসনেও বসেছেন! রাজার সমস্ত আধিকারিকবর্গ রাজা দায়ূদকে এ কাজের জন্য অভিনন্দন জানিয়ে বলছে, ‘মহারাজ দায়ূদ, আপনি এক জন মহান রাজা এবং আমরা প্রার্থনা করি ঈশ্বর শলোমনকে এক জন মহান রাজা করবেন

47. আমাদের বিশ্বাস প্রভু শলোমনকে আপনার চেয়েও খ্যাতিমান করবেন এবং তাঁর রাজ্য আপনার রাজ্যের থেকেও বড় হবে

48. “ইস্রায়েলের প্রভু ঈশ্বর ধন্য হলেন! মহিমাময প্রভু আমারই এক সন্তানকে আমার সিংহাসনে স্থাপন করলেন

49. তখন আদোনিয়র সমস্ত অতিথিরা ভয়ে পাংশু হয়ে তাড়াতাড়ি ভোজসভা ছেড়ে চলে গেল

50. এমন কি আদোনিয় শলোমনের ভয়ে ভীত হয়ে বেদীর কাছে গিয়ে বেদীর কোণগুলিকে ধরলেন

51. শলোমনকে গিয়ে এক জন খবর দিল, “মহারাজ, আপনার ভয়ে ভীত হয়ে আদোনিয় এখন পবিত্র তাঁবুতে য়জ্ঞবেদীর কোণগুলোকে ধরে আছে

52. তখন শলোমন বললেন, “যদি আদোনিয়র আচার আচরণে প্রমাণ হয় য়ে সে একজন সত্‌ ব্যক্তি, আমি প্রতিশ্রুতি করছি আমি ওর মাথার একগাছি চুল পর্য়ন্ত ছোঁব না

53. তারপর রাজা শলোমন আদোনিয়কে নিয়ে আসার জন্য একজনকে পাঠালেন

Bibles

Books

Chapters